1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আদালতে জব্দ অবৈধ কারেন্ট জাল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৪২৫ বার পড়া হয়েছে

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিসপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
সোমবার (৩ জুলাই) দুপুরে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল এঁর নেতৃত্বে উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর এলাকায় এক অভিযান পরিচালনা করে প্রায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় । মৎস্য নিধন প্রতিরোধে এ অভিযান চলাকালে মজলিশপুর বাজারে ভ্রাম্যমান আদালত অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে তাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার ওসি মোঃ আলী হোসেন পিপিএম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম । জব্দকৃত কারেন্ট জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে জানান, ঐ সিনিয়র মৎস্য কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira