1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ১৮ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ মে, ২০২৩
  • ৪২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাঘাপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৫,৪০,০০০/- (পাঁচ লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যের ১৮ (আঠারো) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ তরিকুল শেখ (২২) ও ২। মোঃ জোয়ান শরীফ (১৯) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৪ টি মোবাইল ও নগদ- ৩,৪৫০/- (তিন হাজার চারশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশাপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira