1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দুয়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ মে, ২০২৩
  • ৫৩৬ বার পড়া হয়েছে

কোহিনূর আলম,
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) বিকালে বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের পর প্রতিবাদ সভায় জহিরুল ইসলাম জহিরের পরিচালনায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভুঞা এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira