1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

আশ্রয়ণ ২ প্রকল্পের শুভ উদ্বোধন ও কেন্দুয়াকে ভূমিহীন – গৃহহীন মুক্ত ঘোষণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

কোহিনূর আলম, কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২,১০১ টি ভূমিহীন- গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
বুধবার ( ৯ আগস্ট) সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় উপজেলা পরিষদের হলরুমে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজাহারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বজলুর রহমানসহ উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ , আশ্রায়ণ প্রকল্পের সুবিধাভোগীগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মোট ২১ টি জেলা ও ৩৩৪ টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন। অন্যান্য উপজেলার সাথে কেন্দুয়াকেও গত ২২ মার্চ ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira