1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে আদিবাসী কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর নিয়ামতপুরে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া নদী রানী (১৩) নামে এক আদিবাসী কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সাংশৈল আদিবাসী পাড়ার পাশ্ববর্তী একটি আম বাগানে গাছের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। উপজেলার সাংশৈল ( মহাপাড়া) গ্রামের রাখাল দাস ও সকোতারা দম্পতির মেয়ে নদী রানী।
স্থানীয় ও পুুলিশ সূত্রে জানা যায়, নদী রানী একটু উগ্র মেজাজের ছিল। গত বছর ছোট খাটো বিষয় নিয়ে বাবার সাথে বাগবিতণ্ডায় আত্মহত্যার চেষ্টা করে। এবারও নতুন পোশাক নেওয়ার জন্য বাবার নিকট টাকা চায়। বাবা নতুন পোশাক বা টাকা না দেওয়ায় বুধবার দুপুরে বাবা মায়ের অজান্তে আম গাছে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira