1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

নিয়ামতপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় গত ২৬ জানুয়ারি বিকেলে ভুক্তভোগী আসাদুজ্জামান বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, হালাই ও বড়গ্রাম মৌজায় জেল নং- ২৬৯ ও ২৭২ এর খতিয়ান নং- ১৭২ এর দাগ নং- ৫০৬ ও ৫১০ জমির পরিমান ০.১৫৯৪৮ ও ০.৬৪০৫২২ এবং খতিয়ান নং- ১০২৯ এর দাগ নং- ৩০৯৪ জমির পরিমাণ ০.৩০০০০ আমার বাপ দাদার পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক ক্ষমতার দাপট দেখিয়ে নিজের জমি বলে জোরপূর্বক দখলে নিয়েছে। অভিযুক্ত জেলার পোরশা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের হালাই হুলাই গ্রামের আবুল কাশেম, শহিদুর রহমান, কামাল হোসেন তারা তিনজন নিলে আমার বাপ দাদার পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলে নেওয়ার পায়তারা করছে। গত ২০ জানুয়ারি আমি জমিতে গেলে তারা আমাকে অন্যায় ভাষায় গালিগালাজ করে। আমি নিষেধ করতে গেলে তারা আমাকে প্রাণ নাশের চেষ্টা করে। আমি ভয়ে পালিয়ে স্থান ত্যাগ করে চলে আসি।
এ ঘটনায় ভুক্তভোগী আসাদুজ্জামান বলেন, আমরা দীর্ঘদিন এই জমি ভোগ দখলে রয়েছি। আমাদের জমির কাগজপত্র ঠিক আছে। আমি জমির খাজনা খারিজ করেছে। এরপরও পাশের জমির কিছু ভূমিদস্যুরা জোরপূর্বক জমি দখলে নেওয়ার পায়তারা করছে। তাদের একাধিকবার বসে একটা মিমাংসা করার চেষ্টা করা হয়েছে। তারা ঐ জমির কোন কাগজপত্র দেখাতে পারে নি। আমি এ ঘটনার আইনের নিকট সুষ্ঠু বিচার চায়।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira