1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ” প্লাস্টিক দূষণ আর নয় – বন্ধ করার এখনই সময়”এই প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।

বুধবার (২৫ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, থানার তদন্ত (ওসি) মুসলেম উদ্দীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর মন্ডল, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা সহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতীকী পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়ে আলোচনা শেষে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira