1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ভুয়া পুলিশ পরিচয় প্রদানকারী ০১ জন প্রতারক’কে গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৪৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ভুয়া পুলিশ পরিচয় প্রদানকারী ০১ জন প্রতারক’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম বিপ্লব হোসাইন (৩০), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- পালিকান্দা, থানা- শিবগঞ্জ, জেলা- বগুরা, বর্তমান ঠিকানা- সুতি খালপাড়, থানা- যাত্রাবাড়ী, জেলা- ঢাকা বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি ভুয়া পুলিশ আইডি কার্ড, ০১টি চাকু ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃ ব্যক্তি একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সাধারন মানুষের সাথে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira