1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তিলকুড়ির মোড়ে রবিবার (১১ মে) বিকালে  কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কৃষক মাঠ দিবস।

পর্যায়ক্রমিক ভেজানো ও শুকানো (AWD) পদ্ধতিতে ধান চাষাবাদের ওপর সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করে ইএসডিও এর গোফর ইমপ্যাক্ট কর্মসূচি। সহযোগিতায় ছিলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নিয়ামতপুর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বরেন্দ্র বহুমুর্খী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী মো: আফজাল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম

এছাড়াও অনুষ্ঠানে বাহাদুরপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম খাঁন , ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

বক্তারা কৃষিতে পানি সাশ্রয়ী AWD পদ্ধতির গুরুত্ব তুলে ধরে বলেন, এ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কম পানিতে অধিক ফলন সম্ভব, যা কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira