1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১০ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৪৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মূল্যের ১০ (দশ) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আব্দুল মালেক (৫০), ২। মোঃ সাইফুল (৩১) ও ৩। মোঃ ফয়সাল (২৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০৪টি মোবাইল ফোন ও নগদ- ৯৮০/-(নয়শত আশি) উদ্ধার করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira