
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তিলকুড়ির মোড়ে রবিবার (১১ মে) বিকালে কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কৃষক মাঠ দিবস।
পর্যায়ক্রমিক ভেজানো ও শুকানো (AWD) পদ্ধতিতে ধান চাষাবাদের ওপর সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে ইএসডিও এর গোফর ইমপ্যাক্ট কর্মসূচি। সহযোগিতায় ছিলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নিয়ামতপুর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বরেন্দ্র বহুমুর্খী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী মো: আফজাল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম
এছাড়াও অনুষ্ঠানে বাহাদুরপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম খাঁন , ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা কৃষিতে পানি সাশ্রয়ী AWD পদ্ধতির গুরুত্ব তুলে ধরে বলেন, এ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কম পানিতে অধিক ফলন সম্ভব, যা কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়ক ভূমিকা রাখবে।