1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

নানা আয়োজনে মুজিবনগর দিবস উদযাপন করেছে আনসার ভিডিপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৪৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সোমবার (১৭ এপ্রিল) মুজিবনগর দিবস উপলক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বী।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় মুজিবনগরের আম্রকাননে গীতিনাট্য “জল, মাটি ও মানুষ” পরিবেশন করে বাহিনীর কেন্দ্রীয় সাংস্কৃতিক দল।
১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদান করেন ১২ জন বীর আনসার সদস্য। তাদের মধ্যে বর্তমানে ২ জন জীবিত আছেন। আজ তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক মহোদয়।
এরপর গার্ড অব অনার প্রদানকারী বীর আনসার সদস্যদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক। এছাড়া পরলোকগমনকারী সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে এসময় দোয়া মোনাজাত করা হয়।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- ১৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো: তরফদার আলমগীর হোসেন, মেহেরপুরের জেলা কমান্ড্যান্ট উপপরিচালক মো: সাহাদাত হোসেন, ঝিনাইদহর জেলা কমান্ড্যান্ট মো: আশিকউজ্জামান, কুষ্টিয়ার জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান এবং বাহিনীর অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও আনসার সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira