
নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে ২০২৬) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা এনামুল হক, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমানসহ স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
কংগ্রেসে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিকে আরও সহনশীল ও টেকসই করার ওপর জোর দেন তারা।
উল্লেখ্য, এ প্রকল্পটি ঞযব ডড়ৎষফ ইধহশ ও ওঋঅউ-এর সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নিয়ামতপুর, নওগাঁ।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কৃষি উন্নয়নে কার্যকর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি পিঁয়াজ সংরক্ষনের জন্য সাতজন কৃষকদের মাঝে ইয়ার ফ্লো বিতরণ করা হয়।