1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক  শ্রমিক দিবস পালিত ‎

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
‎“শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই” এই স্লোগানকে সামনে রেখে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নিয়ামতপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২ মে ২০২৬) সকালে নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় শ্রমিক, নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি সেকেন্দার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানা বিএনপির সহ-সভাপতি একেএম খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক এরশাদ আলী এবং দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা প্রমুখ।

‎বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সমন্বয় থাকলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের পাশাপাশি একটি বৈষম্যহীন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira