1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

রাজধানীর কদমতলী এলাকা হতে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী জামাল’কে গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৪৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে রাজধানীর সবুজবাগ থানায় রুজুকৃত গণধর্ষণ মামলার পলাতক আসামী ধর্ষক মোঃ জামাল (৩৫), পিতা- মোঃ হুমায়ূন, সাং- দক্ষিন মাদারটেক, থানা- সবুজবাগ, ঢাকা, এ/পি- রায়েরবাগ জনতাবাগ, থানা- কদমতলী, ঢাকা’কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করে। এছাড়া গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল, ডেমরা ও যাত্রাবাড়ী থানায় ০১টি করে গণধর্ষণ মামলাসহ বিভিন্ন থানায়, মাদক, চুরি ও দ্রæত বিচার আইনে মোট ০৭ টি মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira