1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৪৮২ বার পড়া হয়েছে

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ১২ নং রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ২ হাজার ৪০০ শত ৩৬ জন দুস্থ ও হতদরিদ্র মানুষের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জুন) ইউনিয়নের সব ক’টি ওয়ার্ডে এসব চাল বিতরণ করা হয়।
আতকাপাড়া গ্রামের বাসিন্দা ও সুবিধাভোগী মোঃ রুহুল আমিন মিয়া সরকারের দেয়া চাল পেয়ে অনেক খুশি। তিনি বলেন,ঈদের আগে সরকারি চাল পেয়ে আমার অনেক উপকার হয়েছে।
ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান আকন্দ উপস্থিত থেকে এসব চাল বিতরণ করেন । এ সময় সংশ্লিষ্ট ট্যাগ অফিসার , ইউপি সচিব,ইউপি সদস্য আব্দুল জব্বার বাচ্চু, মোঃ হাবিবুর রহমান, মোঃ আরাধন মিয়া,মোঃহারিছ,রাসেল চৌধুরী,মোঃ হলুদ মিয়া এবং সংরক্ষিত ইউপি সদস্য শিশু(হিজরা) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira