1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

নিয়ামতপুরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী উপলক্ষে সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় আগামী দিনের নির্বাচন আমাদের স্মরণকালের মডেল নির্বাচন করতে হবে ————————————————————–নির্বাচন কমিশনার ব্রিঃ জেনারেল (অবঃ) সানাউল্লাহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ আগামী দিনের নির্বাচন আমাদের স্মরণকালের মডেল নির্বাচন করতে হবে। একটি মডেল নির্বাচন করতে হলে সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন সঠিক ও নিভূল ভোটার তালিকা প্রনয়ন। এই নির্বাচন কমিশন প্রথম সভাতেই সিদ্ধান্ত নেই এবারের হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রমকে বাড়ী বাড়ী গিয়ে করবো। ২ ফেব্রæয়ারী রবিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী উপলক্ষে সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবুল ফজল মোঃ সানাউল্লাহ উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, নির্বাচন কবে হবে তা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। ভবিষ্যতে যে নির্বাচন হবে তা স্বচ্ছ, বিতর্কহীন, অংশগ্রহনমূলক, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এইসব করতে হবে নির্বাচন ব্যবস্থাকে সঠিক করতে হবে। আমরা জাতি হিসাবে, বাংলাদেশী হিসাবে এর কোন বিকল্প নেই।
উপজেলা নির্বাচন অফিসার পারভেজ মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারের একান্ত সচিব জাকির হাসান, আঞ্চালিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, অফিসার ইন চার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রেস কাবের সভাপতি তোফাজ্জল হোসেন,সহ-সভাপতি আলমগীর মন্ডল সাধারণ সম্পাদক জনি আহমেদসহ বিভিন্ন সরকারী দপ্তর প্রধান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর সুপারভাইজারগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira