1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

র‍্যাব-১০ এর অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০১ জন ছিনতাইকারী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৪৭৩ বার পড়া হয়েছে

র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জুবায়ের হোসেন (২৩) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাকু ও নগদ- ৯৪০/- (নয়শত চল্লিশ) টাকা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira