1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে জামায়াতে ইসলামী’র শোভাযাত্রা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব, দলে দলে যোগ দিন ইসলামের ছায়াতলে, তৌহিদী জনতা এক হউ এক হউ” এই স্লোগানকে সামনে নিয়ে নওগাঁর নিয়ামতপুরে জামায়াতে ইসলামী আন্দোলন রাজনৈতিক দলের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়তে ইসলামী আন্দোলনের নেতার্কমীদের কারামুক্তির পর বুধবার (০৮ আগস্ট) বিকেলে উপজেলার প্রধান ফটকের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে অস্থায়ী মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা জামায়াতের আমীর আফজাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।নিয়ামতপুর থানা আমির দেলোয়ার হোসেনের সভাপতিত্বে   ও প্রচার সম্পাদক আবু সাঈদ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়তে সাবেক আমীর মাইনুল ইসলাম। অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়তে ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক দেলোয়ার, শিবিরের সভাপতি মোজাহিদ আলী, শ্রীমন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন, শিবির সভাপতি আব্দুল হালিম, সদর ইউনিয়নের আমির মাহবুব আলম, নিয়ামতপুর সদর ইউনিয়নের আমীর মাহবুব উল আলম, হাজিনগর ইউনিয়ন জামায়াতের আমীর জাকারিয়া, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, চন্দননগর ইউনিয়ন জামায়তে আমীর সেকেন্দার আলী, ভাবিচা ইউনিয়ন জামায়াতের আমীর জয়নাল আবেদিন, শ্রীমন্তপুর ইউনিয়ন জামায়াতের আমীর মহিদুল ইসলাম, পাঁড়ইল ইউনিয়ন জামায়াতের আমীর মোসলেম উদ্দিন, প্রমুখ । শেষে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সাথে আলোচনা সভা হয়েছে জামায়োত ইসলামী নের্তাকর্মীদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira