1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

নিয়ামতপুরে মাছের পোনা অবমুক্তকরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুরে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় সরকারী জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সরকারী জলাশয়ে মাছের পোনা মাছ অবমুক্ত করা হয়।
উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ইমতিয়াজ মোরশেদ।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আল মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী, আলমগীর মন্ডল সহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় সরকারী জলাশয়ে ৩০০ কেজি রুই, কাতলা, মৃগেল প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira